আমাদের সম্পর্কে
জীবন আলো হাসপাতাল (প্রাঃ) নোয়াখালীর মাইজদী কোর্টে, হাসপাতাল রোডে (সদর হাসপাতাল সংলগ্ন) অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি। ২০১৬ সাল থেকে আমরা নোয়াখালী ও আশপাশের জেলার মানুষকে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা দিয়ে আসছি। আমাদের ফেসবুক পেজে ৪৯ হাজারের বেশি মানুষ যুক্ত আছেন।
আমাদের সবচেয়ে বড় শক্তি জটিল রোগীদের চিকিৎসার সক্ষমতা ও দীর্ঘ বছরের অভিজ্ঞতা — বিশেষ করে ব্রেইন ও স্নায়ুরোগ, মৃগী, স্ট্রোক, শিশুর বিকাশজনিত সমস্যা ও মানসিক রোগে। এ কারণেই বাংলাদেশের প্রতিটি উপজেলা থেকে রোগীরা জীবন আলো হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
আমাদের সুবিধাসমূহ
- ২৪ ঘণ্টা জরুরি বিভাগ
- নোয়াখালী মেডিকেল কলেজসহ দেশের নামকরা প্রতিষ্ঠানের ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ১৫+ বিভাগ
- ইনডোর ভর্তি ও ২৪ ঘণ্টা নার্সিং সেবা
- ২টি অপারেশন থিয়েটার (মেইন ও মাইনর) এবং পৃথক স্টেরিলাইজেশন কক্ষ
- নরমাল ডেলিভারি / লেবার রুম
- SCANU — নবজাতক বিশেষ যত্ন ইউনিট: ইনকিউবেটর, ওয়ার্মার, ফটোথেরাপি, অক্সিজেন সাপোর্ট
- প্যাথলজি, আল্ট্রাসনোগ্রাম, ভিডিও এন্ডোস্কপি/কোলনোস্কপি ও ডায়াগনস্টিক সেবা
- ফিজিওথেরাপি ও ডিজেবিলিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম
- নিজস্ব ফার্মেসি · রিপোর্ট ডেলিভারি ডেস্ক
আমাদের অঙ্গীকার — আমরা HEART দিয়ে কাজ করি
জীবন আলো হাসপাতালের প্রত্যেক কর্মী, আয়া থেকে চেয়ারম্যান, এই পাঁচটি মূল্যবোধ মেনে চলেন।
- H — Honesty (সততা): রোগীকে সত্য বলি: রোগ, খরচ, সীমাবদ্ধতা। অপ্রয়োজনীয় কিছু নয়।
- E — Empathy (সহমর্মিতা): রোগীর ভয় ও কষ্ট আগে শুনি, তারপর বলি।
- A — Accountability (দায়বদ্ধতা): সময়মতো আসি, দায়িত্ব শেষ করি, ভুল হলে স্বীকার করি।
- R — Respect (সম্মান): রোগী ও সহকর্মী সবাইকে সমান মর্যাদা। সবাই “আপনি”।
- T — Teamwork (দলীয় সংহতি): দোষ খুঁজি না, একসঙ্গে সমাধান খুঁজি।
আপনি রোগী নন, আমাদের অতিথি। যা পারি না, সত্য বলে রেফার করি — এটাও চিকিৎসা। নিজের মায়ের জন্য যেমন যত্ন চাইতাম, আপনার জন্যও তেমনই।
চেয়ারম্যান
ডাঃ মোহাম্মদ ইমাম হোসেন — এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (সাইকিয়াট্রি), পিজিটি (কার্ডিওলজি), পিজিটি (মেডিসিন); লেকচারার, নোয়াখালী মেডিকেল কলেজ। মেডিসিন, নিউরো-মেডিসিন, স্ট্রোক ও সাইকিয়াট্রি বিশেষজ্ঞ। লেখক, শিক্ষক ও চিকিৎসক — “মন ভালো থাকলে জীবন বদলে যায়।”
